গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী এলাকার হাসেমবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামী ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, বাদ জুম্মা, হাসেমবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে হাসেমবাজার জামে মসজিদ কমিটি এবং গাইবান্ধা সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে এমন সামাজিক আন্দোলন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

