সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬

সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধারসাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   ​সিলেটের মোগলাবাজার থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অপহরণকারী অন্তর খাঁন (২৫) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়। ​গ্রেপ্তারকৃত অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়ার আজাদ খাঁনের ছেলে। ​শুক্রবার (১৯ জুন) দুপুরে র‍্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী মোগলাবাজারের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার অন্তর খাঁন ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। গত ২১ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করেন তিনি। মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে গত ৪ জুন মোগলাবাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ​মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাবের সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ দল বিজয়নগরের চর ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেপ্তার করা হয়। ​র‍্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে ও উদ্ধারকৃত ছাত্রীকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।