তাহিরপুর উপজেলার পুরান লাউড় গ্রামের ৯৫০পিস ইয়াবা টেবলেট সহ আটক হলো

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬

তাহিরপুর উপজেলার পুরান লাউড় গ্রামের ৯৫০পিস ইয়াবা টেবলেট সহ আটক হলোসুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-   সুনামগঞ্জ তাহিরপুর জুলাই যোদ্বাখ্যাত বিশ্মম্ভরপুর উপজেলার ছাতার কোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান হিমেল(৩০) ও তার সহযোগী একই উপজেলার হালাবাদী গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহাগ মিয়া(২২)। জানা যায় গত ১৭ জুন দিবাগত রাত আনুমানিক ১১-৩০ ঘটিকায় হিমেল ও তার সহযোগি সহ মটর সাইকেলে করে পুরান লাউড় মোতালেবের বাড়ি সামনে আসার পথে পুরান লাউড় গ্রামের মাদক নির্মুল কমিটির সদস্যগন সহ গ্রামের মুরুব্বী মধু মিয়া,চান্দু মিয়া সহ সাবেক ওয়ার্ড সদস্য মস্তফার মেম্বার তাদের আচরণ সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯৫০ পিস ইয়াবা টেবলেট,২২ হাজার ৯’শ ৯০ টাকাও ৩ টা মোবাইল আটক করে তাহিরপুর থানা পুলিশকে সোপর্দ করা হয়। ধনপুর ইউনিয়নের মমিনবাজার এলাকা লোকজন জানান,গত ১৭ জুন মমিনবাজারে হিমেলের বাবা নজরুল ইসলাম সহ এলাকার যুবকও মুরুব্বীদের নিয়ে মাদক বিরোধী মিছিল বের করে হিমেল এবং সে রাতেই পাশর্^বর্তী উপজেলার তাহিরপুরে ইয়াবা সহ আটক হয় হিমেল ও তার সহযোগি সোহাগ। এলাকার লোকজন জানান নাজমুল ইসলাম ওরফে হিমেল ৫আগষ্টের পর নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে অনেক নিরীহ লোকজনকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে আদালতে মামলা করে হয়রানী করছে। উল্লেখিত আসামীদ্বয়কে মাদক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে তাদেও নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তাহিরপুর থানা সুত্রে জানাগেছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।