তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬
রিপোর্টার: শাফায়েত হোসেন
আদাবর থানা যুবদলের নেতা সজীব আহমেদ রানা অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে হয়রানি ও হেনস্তার শিকার হয়েছেন। তার দাবি, অতীতে রাজনৈতিক প্রতিপক্ষের কিছু কর্মকাণ্ডের কারণে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে কাজ করে আসছেন।
সজীব আহমেদ রানা আরও বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং আদাবর এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চান। তার ভাষ্য অনুযায়ী, তিনি কোনো ধরনের দখলদারিত্ব, মাদক ব্যবসা কিংবা কিশোর গ্যাংকে প্রশ্রয় দেন না।
তিনি বলেন, আমার কাছে সংখ্যার চেয়ে ভালো মানুষ বেশি গুরুত্বপূর্ণ। খারাপ মানুষ নিয়ে রাজনীতি নয়, ভালো মানুষদের নিয়েই পথচলা চাই।
এ সময় তিনি আরও বলেন, দলের দুর্দিনে যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সাধারণ মানুষের প্রত্যাশা— তাদের যথাযথ মূল্যায়ন করা হবে যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

