দাদা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৯, ২০২৬

দাদা

লেখিকা: তানজিমা আক্তার

 

অনেক দিন পর বলবো আজ ছোট্ট বেলার কথা সবার পাশে মা বাবা আার আমার দাদি দাদা। দূর শহরে কাজ করতে রইল আমায় ছাড়ি তাদের অভাব পূরণ করে আমার দাদা দাদি।

আদর বলো, স্নেহ বলো, ছিলোনা তার কমতি, আমি ছিলাম তাদের ঘরের একমাত্র নাতনি। এখন তো আর কেউ বেঁচে নেই,,,দুজন গেল ছেড়ে পানের বাটা, হাতের লাঠি সবই আছে পরে।

ঘরটা ফাঁকা দেখে যে আজ মনটা ওঠে কেঁদে ভুলবো না কভু তোমাদের কথা রাখবো মনে গেঁথে। ওপারে থেকে দোয়া করো, আমাদের তরে শেষ দিবসে পারি যেন তোমাদের নিতে চিনে। ছাড়বো সবাই এই পৃথিবী, থাকবে সবই পড়ে কাঁদবো তবু ঠিক ততোদিন, রাখবো স্মৃতি ধরে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।