ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র, সন্ধান পেতে আকুতি পরিবারের

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র, সন্ধান পেতে আকুতি পরিবারেরওয়ালী ও রহমান, নাসিরনগর প্রতিনিধি   ​ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘর এলাকা থেকে গোলাম মোস্তফা (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৭ জুন বুধবার বিকেল ৪টার দিকে সে নিখোঁজ হয় বলে নিশ্চিত হওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও পরিচিত সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও কান্নার রোল পড়েছে। নিখোঁজ গোলাম মোস্তফার সন্ধানে তার বাবা শফিকুল ইসলাম নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নম্বর: ১০১০, তারিখ: ১৮/০৬/২০২৬)। নিখোঁজ গোলাম মোস্তফার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি এবং তার চোখে কালচে ভাব রয়েছে। স্থানীয় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ গোলাম মোস্তফার সন্ধান পেলে বা তাকে কোথাও দেখলে নিকটস্থ থানা অথবা ০১৭৬৭৯৩৬১২০ নম্বরে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।