গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬

গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলাআল-আমিন স্টাফ রিপোর্টার রংপুর   গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে বন্ধ রাহাত (১৫) হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন দুই কিশোরসহ পরিবারের লোকজন। বুধবার ১৭ই জুন সকালে সদর উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় নিহতের বিক্ষুব্ধ পরিবারের স্বজনরা। অভিযুক্ত কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জনাব আলীর ও রিফাত সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দীঘিতে গোসল করতে নামে স্থানীয় তিন কিশোর সাকিব (১৫) রিফাত (১৫) রাহাত (১৫)গোসলের সময় তাদের মধ্য কোন একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকেন, এতে রাহাতের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এরপর আজ সকাল আটটার দিকে নিহত বিক্ষুব্ধ পরিবারের সজনরা বাঁশের লাঠি ও দেশি অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় ভাঙচুর করে। এরপর বিক্ষুব্ধরা বাড়ির ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং কুকুরের পানিতে ফেলে দেন। পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজনের বাধার মুখে ব্যর্থ হয়। এ সময় ভাঙচুর কারীরা প্রথমে জনাব আলী বাসায় পরে ছাদেকুলের বাসায় ভাঙচুর করে। গাইবান্ধার সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।