রাজশাহীর তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬
মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ইমন নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৮ জুন) তানোর গ্রামের আফজাল চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলনা পিস্তল হাতে ওই যুবক বাড়িতে প্রবেশ করে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালান। তবে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সজাগ হয়ে তাকে ঘিরে ফেলে এবং খেলনা পিস্তলসহ হাতেনাতে ধরে ফেলে। এরপর স্থানীয় জনগণ তাকে তানোর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃত ইমনের বাড়ি উপজেলার দুবল সাহাপুর গ্রামে। বর্তমানে সে তানোর থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

