নওগাঁয় ২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট সেরকুল গ্রেফতার
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬
আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার
নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সেরকুলকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ জুন) রাতে মহাদেবপুর থানা এলাকায় পরিচালিত বিশেষ এক অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী এই অভিযানে ডিবির একটি চৌকস দল মহাদেবপুর সদরের শিবগঞ্জ মোড় এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেরকুলকে আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্যানুযায়ী, সেরকুল একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতোমধ্যেই পাঁচটি মামলা চলমান রয়েছে। বারবার গ্রেফতার হওয়ার পরও তিনি অপরাধ জগত থেকে সরে আসেননি। এ ঘটনায় মহাদেবপুর থানায় তার বিরুদ্ধে আরও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

