চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিতমাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   ​চাঁপাইনবাবগঞ্জের ২৬ নং বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সড়ক নিরাপত্তা বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সড়ক নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহ জামাল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্ক থাকা এবং শিশুদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে সুশিক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে অন্যতম কার্যকর উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।