শাহজাদপুর উপজেলার যূবক ও ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থী চট্টগ্রামে গিয়ে নিখোঁজ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৬, ২০২৬

শাহজাদপুর উপজেলার যূবক ও ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থী চট্টগ্রামে গিয়ে নিখোঁজ।মোঃ মেহেদী হাসান বিশেষ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রামখারুয়া গ্রামের বাসিন্দা ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নাফিজ নাঈম (Nafiz Naim) গত ১৫ জুন থেকে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ নাফিজ নাঈম উপজেলার রামখারুয়া গ্রামের মোঃ বাসার মোল্লার ছেলে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, সেনাবাহিনীর ফিল্ড (মাঠ) কার্যক্রমে অংশ নিতে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। গত ১৫ জুন থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সর্বশেষ তিনি চট্টগ্রাম এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। নাফিজ নাঈমের পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে সংশ্লিষ্ট প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না পাওয়া পর্যন্ত তারা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখবেন।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।