রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্মিনা আখতার।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৪, ২০২৬
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক তাহ্মিনা আখতার। ১৪ জুন,-২০২৬ রবিবার, দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম, দায়িত্ব পালনের অগ্রগতি, কর্মপরিবেশ এবং চলমান প্রশাসনিক কার্যাবলি সম্পর্কে খোঁজখবর নেন। উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সেবা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

