শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৪, ২০২৬
মোঃ আবু বকর সিদ্দিক ( ভ্রাম্যমান প্রতিনিধি)
বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ এবং ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ১৪ই জুন 'বিশ্ব রক্তদাতা দিবস' পালন উপলক্ষে দিনব্যাপী "ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং"এর আয়োজন করা হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আমীর এবং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদে আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী
কাওছার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার
মাওলানা আঃ বাছেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ শাহাদাৎ হোসেন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ সেক্রেটারি শামীম হোসেন, বিশালপুর ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি আসিফ মাহমুদ, শাহবন্দেগী ইউনিয়নের যুব বিভাগ সেক্রেটারি মোস্তাফিজুর রহমান সোহাগ, শাহবন্দেগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সেক্রেটারী হারুনূর রশিদ শারিফ, ৫ নং ওয়ার্ড যুব সভাপতি মাসুদ রানা। এছাড়াও আঃ জলিল, নাহিদ ইসলাম, বায়েজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবিন্দু উপস্থিত ছিলেন। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

