রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৪, ২০২৬

রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবারপ্রতিবেদক: মো: সুমন চৌধুরী, তানোর, রাজশাহী।   রাজশাহীর তানোর উপজেলায় জীবনসংগ্রামের সাথে লড়াই করা এক চা বিক্রেতার মেধাবী সন্তান মাহমুদার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা শরিফ উদ্দিন মুন্সী ও তার পরিবার। অভাবের তাড়নায় যখন মাহমুদার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারা। মাহমুদা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত, কিন্তু দরিদ্র পিতার পক্ষে তার উচ্চশিক্ষার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছিল। এই খবরটি জানার পর শরিফ উদ্দিন মুন্সীর পরিবার দ্রুত সাড়া দেন এবং মাহমুদার পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিকসহ সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। তাদের এই মহতী উদ্যোগে স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে এবং এটি সমাজের বিত্তবানদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। মাহমুদা ও তার পরিবার এমন মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন যেন মাহমুদা ভবিষ্যতে সুশিক্ষিত হয়ে দেশের জন্য অবদান রাখতে পারে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।