নড়াইলে জামায়াত ও আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ১৪, ২০২৫

নড়াইলে জামায়াত ও আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানমোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:    

নড়াইলের কালিয়া উপজেলার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পারো খালি গ্রাম থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

শনিবার ১৩/১২/২০২৫ সময় দুপুর ২ টায় স্থানীয়ভাবে আয়োজিত এক সংক্ষিপ্ত যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নংকলাবাড়ীয়া ইউনিয়ান বিএনপির সভাপতি মোঃ শরীফ আব্দুল কাইয়ুম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকাত হোসেন (সানা) সাধারণ সম্পাদক মোঃ বাবর শিকদার যুবদল নেতা মোঃ মনির শিকদার মোঃ রাসেল শেখ (আখের) স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃসাহান কাজি ছাত্রদল নেতা মোঃমোশারেফ শেখ সহ স্থানীয় ইউনিয়ন ও ওয়াড় পর্যায়ের নেতৃবৃন্দ।

নতুন যোগদান কারীরা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বানে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপির স্থানীয় নেতারা বলেন, এই যোগদান কালিয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে এবং আগামীর আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ধানের শীষের শুভেচ্ছা জানানো হয়।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।