ঘুরে এলাম বান্দরবন চিম্বুক পাহাড়ের সৌন্দর্য্য উপভোগে
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ৪, ২০২৫
এম, মাসুদ রানা সুমন
নবাবপুর বয়লার হাউজের শতবর্ষের সঙ্গী।" সম্প্রতি, বয়লার অপারেটর ক্লাব বিডি'র প্রতিষ্ঠাতা জামালউদ্দিন সৈকতের আমন্ত্রণে এবং নবাবপুর বয়লার হাউজের কর্ণধার মোহাম্মদ জাফর ইকবাল সোহেল রানার সৌজন্যে বান্দরবন ভ্রমণের দুর্লভ সুযোগ পাই। শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর বয়লার হাউজ, বয়লার বিক্রয়ের পাশাপাশি, এমন অসাধারণ আয়োজনের মাধ্যমে সকলের মন জয় করেছে। এই ভ্রমণে আমরা প্রায় ৫০ জন সহযাত্রী ছিলাম, যাদের বেশিরভাগই বয়লার অপারেটর ক্লাব বিডি'র সদস্য। আমিই একমাত্র অতিথি হিসেবে সেখানে অংশগ্রহণ করি। রোড এক্সিডেন্টে ডান পা ভাঙ্গা সত্ত্বেও, আমার অদম্য প্রচেষ্টা এবং আব্দুর রশিদ মোল্লাহ, শহীদুল ইসলাম বাবু, মোস্তফিজুর রহমান, আজমত হোসেন সহ অন্যান্য ভাইদের সার্বক্ষণিক সহযোগিতায় আমি এই ভ্রমণে অংশগ্রহণ করতে সক্ষম হই। আমাদের পুরো যাত্রাপথ ছিল আনন্দদায়ক। স্লিপার বাসে চড়ে যাতায়াত , সেইসঙ্গে পাহাড়-পর্বতে দেখতে চাঁদের গাড়িতে চড়া ছিল অসাধারণ অভিজ্ঞতা। বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্য্য, বিশেষ করে চিম্বুক পাহাড়ের অপরূপ শোভা আমাদের মুগ্ধ করেছে। নীলাচল, নীলগিরি, দেবতা খুম গোল্ডেন ট্ম্পেল, ঝুলন্ত ব্রিজসহ অন্যান্য স্থানের সৌন্দর্য্যও ছিল অনন্য। টুরিস্ট গাইড ও স্থানীয় পাহাড়িদের আন্তরিকতা এবং তাদের পরিবেশিত সুস্বাদু খাবারও ছিল অসাধারণ। পুরো ভ্রমণে, প্রশাসনিক সহযোগিতাও ছিল আমাদের অনুকূলে। বয়লার অপারেটর ক্লাব বিডি এর মানবিক কার্যক্রমের পাশাপাশি, এমন অসাধারণ ভ্রমণের আয়োজন করে, তারা সদস্যদের মন জয় করেছে। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা তাদের পাশে থেকে তাদের অবস্থানকে আরও শক্ত মজবুত করতে চাই, যাতে করে ভবিষ্যতেও তারা এমন অসাধারণ পরিকল্পনা করতে পারে। আমিন।" যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

