কবিতা- জীবনের গল্প
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ১, ২০২৫

লেখক- ইঞ্জিনিয়ার: মো: আল-আমিন মোল্যা
অল্প অল্প করে জীবনের গল্প, তোমায় পেয়ে জ্বলে হৃদয়ের আলো। চোখের ভাঁজে রেখে দাও স্বপ্ন, তুমি ছাড়া কিছুই লাগে না ভালো।
হাওয়ায় ভাসে তোমারই নাম, মন ছুঁয়ে যায় নরম এক ছোঁয়া। রাত জাগে শুধু তোমার টানে, তোমায় ভেবে দিন কাটে গো সোঁদা।
দূর হলেও মন থাকে কাছে, তোমার হাসি জুড়ে দেয় পথ। একটু ভালোবাসা দিও আজ, থাকুক পাশে তোমারই হাত।
শেষে প্রেমই লিখে যায় কথা, থাকে শুধু দু’জনার জল্পন। তুমি আমি মিলে বুনি স্বপ্ন, অল্প অল্প করে জীবনের গল্প।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

