কবিতা- পিতা-মাতা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ১, ২০২৫

কবিতা- পিতা-মাতা

লেখক- ইঞ্জিনিয়ার: মো: আল-আমিন মোল্যা

   

পিতা-মাতা দোয়ার ছায়া, তাদের মানো সর্বদা। নরম করে বলো কথা, এটাই সন্তানের দীক্ষা।

তাদের সেবা করো সদা, হাসি দিও মুখে। কষ্ট পেলে ধরো হাত, থাকো পাশে সুখে।

খরচে দিও পিতা-মাতার, তারা তোমার আলো। দোয়াতে রেখো স্মরণ, মন থেকে দিও ভালো।

মৃত্যুর পরও ভুলো না, দেও কিছু সদকা। তাদের রিজায় জান্নাত পথ, এটাই জীবনের শিক্ষা।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।