রংপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার!

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: নভেম্বর ৬, ২০২৫

রংপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার!স্টাফ রিপোর্টার আল-আমিন রংপুর।   রংপুর কাউনিয়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার বাবাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার নারী শিশু নির্যাতন দমনে আইনে মামলা করা হয়েছে। পুলিশ ও মামলা এজাহার সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বিবাহিত মেয়ে (২০) স্বামীর সঙ্গে মনোমালিন্যর কারণে, বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাদী (মেয়ে) অভিযোগ করে বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে তার প্রতি কুদৃষ্টি দিয়ে আসছিলেন। গত ৩১ শে অক্টোবর সকাল সাড়ে ৮টায় মেয়েকে নিজ শয়ন কক্ষে ডেকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে মা সহ স্থানীয়রা এগিয়ে আসলে বাবা পালিয়ে যায়, পলাতক থাকার পর ৪ ই, নভেম্বর নিজ বাড়িতে আসলে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, মেয়ের অভিযোগের ভিত্তিতে ৫ই নভেম্বর মামলা করা হয়েছে। ঘটনার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।