প্রবীণ নেতা আব্দুল মালেক বেপারীর ইন্তেকাল: ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শোক প্রকাশ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৩১, ২০২৫

প্রবীণ নেতা আব্দুল মালেক বেপারীর ইন্তেকাল: ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শোক প্রকাশসানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি!     সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি ১নং হরিনাথপুর ইউনিয়ন, ৫নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রবীণ সদস্য আব্দুল মালেক বেপারী আজ (৩১ অক্টোবর ২০২৫), বিকাল ৪ ঘটিকায় ঢাকার ঢাকা মেডিকেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি একজন সৎ, কর্মঠ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল নেতা ছিলেন। বরিশাল-৪ আসনের (হাতপাখার) মনোনীত প্রার্থী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন,আব্দুল মালেক বেপারী একজন নিষ্ঠাবান, কর্মঠ ও সৎ নেতা ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য গভীর ক্ষতির। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং তার পরিবারকে ধৈর্য্য দিন। আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হিজলা উপজেলার সভাপতি সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ বলেন,আব্দুল মালেক বেপারীর অবদান ও সততা আমাদের আন্দোলনের জন্য অমূল্য। তার অনুপ্রেরণামূলক জীবন চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হিজলা উপজেলার সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম বলেন,তার মৃত্যু আমাদের জন্য গভীর ক্ষতির। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং তার পরিবারকে ধৈর্য্য দিন। আমিন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হিজলা উপজেলা শাখার সভাপতি কাজী মাহফুজ কে এম বলেন,আব্দুল মালেক বেপারীর মৃত্যু আমাদের যুব আন্দোলনের জন্যও গভীর ক্ষতির। তার সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হিজলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন,মরহুম আব্দুল মালেক বেপারীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার জীবন ও নেতৃত্ব আমাদের সকলের জন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হিজলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোস্তফা নোমানী বলেন,মরহুম আব্দুল মালেক বেপারীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার সৎ ও নিষ্ঠাবান জীবন ও নেতৃত্ব আমাদের ছাত্র আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎস। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ-সহযোগী সকল সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।এছাড়াও, আরও অনেক দায়িত্বশীল ও সদস্যবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন। কুরআনী-নুর ফাউন্ডেশনের দায়িত্বশীলরাও চিকিৎসার সময় ঢাকার ঢাকা মেডিকেল হাসপাতালে মরহুমকে দেখতে গিয়েছিলেন। সানাউল্লাহ আস সুদাইস শোক প্রকাশ করেছেন এবং বলেন,আমরা আব্দুল মালেক বেপারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং তার পরিবারকে ধৈর্য্য দিন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।