এসএমপি ডিবির অভিযানে ৪৩৮(চার শত আটত্রিশ) পিস ইয়াবাসহ ০১(এক) জন গ্রেফতারঃ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৩১, ২০২৫
স্টাফ রিপোর্টার।
মোঃ আব্দুল মোতালিব খান।
২৭/১০/২০২৫ খ্রিঃ আনুমানিক ১৯.৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর সাকিনস্থ সুইপার কলোনী গেইটের সম্মুখে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ৪৩৮ পিস ইয়াবা যার আনুমানিক সর্বমোট মূল্য ১,৩১,৪০০/-(এক লক্ষ একত্রিশ হাজার চার শত) টাকাসহ মোঃ আলমগীর (৩৫), পিতা-মৃত আব্দুল খালিক, মাতা-মৃত হালেমা খাতুন, সাং- রুপিয়া শিরিয়া, পো-বালাগঞ্জ, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানেঃ-সাং-মাহতাব মিয়ার বাসা, বড়বাজার, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট‘কে আটক করেন।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৮, তারিখ-২৮/১০/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

