অর্থদণ্ডের অর্ধেক জমা দিয়ে জামিন পেলেন বিএনপি নেতা রফিকুল

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৩০, ২০২৫

অর্থদণ্ডের অর্ধেক জমা দিয়ে জামিন পেলেন বিএনপি নেতা রফিকুলস্টাফ রিপোর্টারঃ শামসুন্নাহার সুমা   অর্থদণ্ডের অর্ধেক টাকা জমা দিয়ে আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম। গত মঙ্গলবার (২১ অক্টোবর) যুগ্ম জেলা ও দায়রা জজ এ বি এম মোঃ নাহিদুজ্জামান রফিকুল ইসলামের বিরুদ্ধে এক মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রফিকুল আদালতে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে আদালত তাকে দণ্ডিত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রফিকুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে অর্থদণ্ডের অর্ধেক টাকা জমা দেন এবং জামিনের আবেদন করেন। আদালত পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।