হুসাইনিয়া শিল্পী গোষ্ঠী কমিটি গঠন সম্পন্ন।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২৩, ২০২৫

হুসাইনিয়া শিল্পী গোষ্ঠী কমিটি গঠন সম্পন্ন।সুমন আহমদ সিলেট প্রতিনিধিঃ   সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হুসাইনিয়া শিল্পী গোষ্ঠীর কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। আজ ২৩-১০-২০২৫ইং বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন সাহেবের সভাপতিত্বে হুসাইনিয়া শিল্পী গোষ্ঠী কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, মাওলানা কাজী কওছর উদ্দিন, মাওলানা কারী আব্দুর রউফ, মাওলানা রইছ আলী, জনাব আবু ছাইদ, জনাব আওলাদ হোসেন, জনাব আহসান হাবীব, জনাব জাকির হোসেন সাহেব। উপদেষ্টা পরিষদ—কবি মাওলানা আশরাফুল আলম, মাওলানা আওলাদ হোসেন, মাওলানা রইছ আলী, জনাব আহসান হাবীব। হুসাইনিয়া শিল্পী গোষ্ঠী কমিটি পরিষদের যাদেরকে দ্বায়িত্ব প্রদান করা হয়, কমিটির দ্বায়িত্বশীলবৃন্দ হলেন পরিচালক-সাইদুল হাসান শাহান, সহযোগী পরিচালক-জুয়েল আহমদ, সংগীত পরিচালক-হাফিজ ইসলাম উদ্দিন সোহান, নির্বাহী পরিচালক-কামরুল হাসান জীবন,কেরাত পরিচালক-হাফিজ সজিব আহমদ, অফিস পরিচালক-মাছুম আহমদ, আবৃতি পরিচালক-হাফিজ আতিকুর রহমান, মিডিয়া পরিচালক-আহমদ হাসান, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক-মো. আনিছ আলী, সদস্য-ইমাদ উদ্দিন, সুমন আহমদ, আহমদ হাসান সায়েম,কামরান আলী ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ঘোষণা করেন মাদ্রাসার অধ্যক্ষ হুজুর। তিনি বলেন সৃষ্টির শিল্পীরা মনোহারী রং চতুর্দিকে ছড়িয়ে দেয়, আমাদের জীবনে পরিপূর্ণতা এসে যায়। পরিশেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়েছে ।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।