সিলেট বিভাগের বি এন পির মনোনয়ন প্রত্যাশীদের কি বার্তা দিলেন বিএনপির মহাসচিব।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২০, ২০২৫
স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল মোতালিব খা।
সিলেট বিভাগের ১৯টি আসনের বি এন পির মনোনয়ন প্রত্যাশীরা ১৯ অক্টোবর রোজ রবিবার গুলশান বিএনপি'র কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন।
সিলেট বিভাগের ১৯ টি আসনের বি এন পির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেক হ্যাবিওয়েট প্রার্থী আছেন যারা তৃণমূল থেকে উঠে আসা অনেক সাবেক ছাএ দল নেতা আছেন।
তবে সিলেট বিভাগের জন গনের প্রত্যাশা।
মনোনয়ন প্রত্যাশী যারা তারা সকলেই তো দলের কর্মী তার মাঝ থেকে ত্যাগি ও নির্যাতিতদের মূল্যায়ন করবে।
যারা নিজ স্বার্থ ত্যাগ করে দলের নির্দেশনা মেনে সব সময় সকল আন্দোলন সংগ্রামে মাঠে কাজ করেছেন তারাই যেন দল থেকে মুল্যায়ন পায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সবাই জনগণের জন্য মাঠে কাজ করুন সময় মত সিলেট বিভাগ ১৯ টি আসনের প্রার্থীতা ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন দল যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর জন্য মাঠে কাজ করবেন। আমাদের দলের সবাই তৃণমূল থেকে শীর্ষ নেতা পর্যন্ত আমরা সবাই নির্যাতিত এখন সময় এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করি। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

