শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৪, ২০২৫

শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতমোঃ মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি   সিরাজগঞ্জের শাহজাদপুরে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, সমাজসেবা অফিসার মকবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুলাহ আল আমিন, সমবায় অফিসার রবিউল রানা এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোখলেসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রিপন মিয়া। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব। তিনি আরও যোগ করেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা। র‍্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।