বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মুক্তাদিরের সঙ্গে এডভোকেট জেবুন নাহার সেলিমের সৌজন্য সাক্ষাৎ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১০, ২০২৫
রুবেল আহমদ :সিলেট প্রতিনিধি
সিলেট, ১০ অক্টোবর শুক্রবার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত নেতা মরহুম দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী জনাবা এডভোকেট জেবুন নাহার সেলিম।
সাক্ষাৎকালে তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাতের সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

