কটিয়াদীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচন অনুষ্ঠিত
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১০, ২০২৫
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদীতে" আমি কন্যা শিশু,স্বপ্নে গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি" এ প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভা ও কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮অক্টোবর)সকাল ১১টার দিকে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারঃ) মফিজ উদ্দিন নয়ন,সাধারণ সম্পাদক জজ মিয়া,কটিয়াদী সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মোফাসসেল সরকার, ধর্ম বিষযক সম্পাদক বকুল মিয়াসহ আরো বিভিন্ন সংগঠনের বিশেষ ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে কন্যাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

