প্রতিদিনের কর্মসূচিতে  জাকের পার্টির  সাংগঠনিক  বিশাল জনসভা ও র‍্যালী।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৩, ২০২৫

প্রতিদিনের কর্মসূচিতে  জাকের পার্টির  সাংগঠনিক  বিশাল জনসভা ও র‍্যালী।গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার ‎ ‎গাজীপুর টঙ্গী পূর্ব থানা ৪৫ নং ওয়ার্ড,নদীবন্দর এলাকা, জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার   (০২অক্টোবর ) বিকেল ৩টায়, ৪৫ নাম্বার ওয়ার্ড বিশ্ব ওলি খাজা বাবা জামে মসজিদ মাঠ জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়। ‎২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রম। ‎ ‎ ‎সার্বিক তত্ত্বাবধানে থাকেন সভাপতি জাকের পার্টি গাজীপুর মহানগর জনাব মুজিবুর রহমান মোড়ল, আজকের অনুষ্ঠান সভায় ডাঃছিদ্দিকুর রহমান  সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন আইন বিষয়ক সম্পাদক  জাকের পার্টি শিব্বির রহমান (বাবু), প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টি সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর জনাব আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম  সাধারণ সম্পাদক  জাকের পার্টি দেলোয়ার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর রফিকুল ইসলাম,সভানেত্রী গাজীপুর মহানগর মোসাম্মত রাজিয়া সুলতানা,সভাপতি জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মোঃ নজরুল ইসলাম, সভাপতি জাকের পার্টি যুব ফ্রন্ট মোঃ রাজু মৃধা,তথ্যপ্রযুক্তি সম্পাদক জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি এমঃ হাবিবুর রহমান সিদ্দিকী,পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, ছাত্র ফ্রন্ট মিজানুর রহমান আফাজ, কোষাধক্ষ্য টঙ্গী পূর্ব থানা জাকের পার্টি মোঃ কামাল উদ্দিন, সভাপতি জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর মোঃ আসাদুজ্জামান রানা,ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ এডভোকেট জাহিদুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদিকা জাকের পার্টি লিমা শিকদার,এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎ ‎ ভক্তরা বলেন,জাকের পার্টি হলো একক পার্টি, আমরা ১৪ দলেও নই ৩৬ দলেও নই, জাকের পার্টি হলো পবিত্র পার্টি, তাই জাকের ভাই-বোনদের প্রতি আহ্বান, আপনারা পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার দাওয়াত ছড়িয়ে দিন। জাকের পার্টি করি আমরা চাঁদাবাজির সাথে লিপ্ত না, কোনো অরাজগতা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, আমরা বিগত সময় দেখে এসেছি এদেশের রাজনীতি বিদদের ভাগ্যের উন্নয়ন হয়, কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয় না, সুতরাং জাকের পার্টি বেকার ভাই-বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে যাবে,এদেশের মানুষ মানুষকে মেরে বন্যা বয়ে যায়, যদি এই দেশকে রক্ষা করতে হয়, এদেশে যদি বাগ স্বাধীনতা ফিরে পেতে চান তবে জাকির পার্টিকে সমর্থন করেন, বাংলাদেশে যদি শান্তি-শৃঙ্খলা ফিরে পেতে চান, তবে জাকের পার্টিকে সমর্থন করেন,সুতরাং জাকের পার্টির পবিত্র পতাকার তলের সকলে ঐক্যবদ্ধ হন,জাকের পার্টির পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার আহবান জানান, জনসভা ও র‍্যালী শেষে, পবিত্র মিলাদ শরিফ ও জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)সাহেবের রওজা শরীফ জিয়ারত দেশবাসীর জন্য দোয়া করা হয়, পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। ‎

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।