চাঁপাইনবাবগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২৬, ২০২৫
শামসুন্নাহার ,স্টাফ রিপোর্টার,
চাঁপাইনবাবগঞ্জ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শহীদ সাটু হল মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা নির্বাচন অফিস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট গ্রহণকালে যেসব চ্যালেঞ্জ আসতে পারে, সেগুলো মোকাবিলার কৌশল এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম ওবায়দুল হক, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম এবং প্রকল্প পরিচালক (CBIIf প্রকল্প) ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ মোস্তফা হাসান।
কর্মশালায় কর্মকর্তাদের নির্বাচন পরিচালনা, ভোটগ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

