ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা কর্মীসভা অনুষ্ঠিত হয়।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২, ২০২৫
এ কে এম আজাদ, বিশেষ প্রতিনিধি:
অদ্য ০২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গল্লাই ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন গল্লাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ক্বারী দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহাদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি যুবনেতা মাওলানা জোবায়ের খান ফরাজী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, এছাড়াও ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

