মানবতার তরে সামাজিক সংগঠনের ৫ম তম সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৭, ২০২৫

মানবতার তরে সামাজিক সংগঠনের ৫ম তম সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত।রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।    

রামগঞ্জ, লক্ষিপুর-চাটখিল, নোয়াখালী এর সকলের পরিচিত মানবতার তরে সামাজিক সংগঠন এর ৫ম তম সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের মাসিক অনুদান হস্তান্তর এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের সন্মাননা কেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানবতার তরে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান পাটোয়ারী, মানবতার তরে সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সুমন, খোকন পাটোয়ারী, জাহাঙ্গীর আলম, নূর আলম সবুজ শেখ, মানুষ মানুষের জন্য অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমরান হোসেন সোহাগ, মোহাম্মদ মাকতুম হোসাইন, মোঃ সুমন, মোঃ রনি, মোঃ ইমরান সহ সংগঠনের সদস্য ও সামাজিক ব্যক্তিবর্গ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।