রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাসীর উদ্যোগে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ১০, ২০২৫

রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাসীর উদ্যোগে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।   

লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সামছুল ইসলামের নেতৃত্বে, খুনী রাষ্ট্র ইজরায়েল এর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয়েছে। এসময় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আইয়েনগর, লামচর,পতেপুর হয়ে ইজরায়েলের পতাকায় আগুনে জ্বালিয়ে প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দীন চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। বক্তব্য কালে বলেন, বাংলাদেশ সহ সারাবিশ্বের সকল মুসলিম রাষ্ট্র গাজাবাসীর পাশে থেকে, খুনি রাষ্ট্র ইজরায়েলের বিরুদ্ধে এক হয়ে রুখে দাড়াতে এবং এলাকার প্রতিটা ব্যাবসা প্রতিষ্ঠানে ইজরাইলের সকল পন্য সামগ্রী বিক্রয় থেকে বিরত থাকার জন্য, অন্যথায় যে দোকানে ইজরায়েলের পন্য-সামগ্রী বিক্রয় করা হবে তাদের দোকান কে আমরা এলাকাবাসী বয়কট করবো।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।