গাজায় ফিলিস্তিনিদের নির্যাতনের প্রতিবাদে অপ্রতিরোধ্য ২৪-এর প্রতিবাদ কর্মসুচি।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৭, ২০২৫

গাজায় ফিলিস্তিনিদের নির্যাতনের প্রতিবাদে অপ্রতিরোধ্য ২৪-এর প্রতিবাদ কর্মসুচি।স্টাফ রিপোর্টার: মোঃ কামরুজ্জামান:  

গাজার নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসন, গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাবনা জেলার বনয়ারীনগর ফরিদপুরে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। যেখানে অরাজনৈতিক সংগঠন ‘অপ্রতিরোধ্য ২৪’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই র‌্যালিতে সংগঠনের সকল সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাধারণ ছাত্র এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি বনয়ারী নগর ফরিদপুর থানা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনের রাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক আদালতে ইসরাইলকে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে হবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

সমাবেশ শেষে ডেমরা কাদেরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা আবু তালেব সাহেব ফিলিস্তিনের শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।