বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৫, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিতমোঃ মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী জেলা প্রতিনিধি:  

চার এপ্রিল রোজ শুক্রবার নীলফামারী জেলা জলঢাকা উপজেলা নেকবক্ত স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউয়াবাড়ী ইউনিয়ন সভাপতি, মোঃ মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠান শুরুতে আল কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন। ডাউয়াবাড়ী এক নং ওয়ার্ড সভাপতি, মাওঃ মোঃ আমিনুর রহমান । উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউয়াবাড়ি ইউনিয়ন সেক্রেটারী , মোঃ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সূরা সদস্য ও জলঢাকা উপজেলার সংসদ সদস্য পদ প্রার্থী,ওবায়দুল্লা সালাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জলঢাকা উপজেলা শাখা, মোঃ মোয়াম্মের আল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউয়াবাড়ী ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারী, তরিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডাউয়াবাড়ী ইউনিয়ন সভাপতি, মোঃ মুনায়েম ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ডাউয়াবারী সভাপতি, মোঃ গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ডাউয়াবাড়ী সেক্রেটারী, হালিমুর রহমান, আর উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের অঙ্গসংগঠনের সভাপতি/সেক্রেটারী, বিশেষ বক্তা, বলেন আত্নদানের বিনিময়ে আগামীতে আমাদের বিজয় আসবে উল্লেখ করে শুকরিয়া আদায় করেন। এবং ইসলামের ছায়াতলে সবাই আসার জন্য আহ্বান করেন।

প্রধান বক্তা বলেন, আফগানিস্থান ও ফিলিস্তিনের মা-বোন ও জনসাধারণের ওপর জুলুম ও নির্যাতনের কথা উল্লেখ করে সেখানকার ঈহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, জনগন এখন বুঝতে শিখেছে এদেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবেনা। আগামী দিনে মানবিক ও কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল নেতা কর্মীকে সোচ্চার হয়ে কাজ করার আহবান জানান। যেহেতু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ মানবিক গুনাবলি সম্পন্ন রাষ্ট্র চায় সেহেতু আমরা কারো উস্কানিতে পা-বাড়াবোনা। আল্লাহ ধৈর্য্যশীল মানুষকে পছন্দ করেন এবং তাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আশীন করেন। তিনি ইসলামের পক্ষে সবাইকে এক হয়ে আসার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া চেয়ে কথা শেষ করেণ। পরিশেষে সভার সভাপতি সমাপ্ত ঘোষণা করেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।