পাঠকপ্রিয় হয়েই বেঁচে থাকুক দৈনিক মুক্তি সমাচার; মোঃ মাহিদুল হাসান সরকার

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৭, ২০২৫

পাঠকপ্রিয় হয়েই বেঁচে থাকুক দৈনিক মুক্তি সমাচার; মোঃ মাহিদুল হাসান সরকারনিজস্ব প্রতিবেদক, 

দেশের অন্যতম প্রধান জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক মুক্তি সমাচার ১ বছর পেরিয়ে ২ বছরে পদার্পণ করছে।

১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সকল সাংবাদিক ভাই-বোনকে এবং যারা এই পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তস্তল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।পাশাপাশি দৈনিক মুক্তি সমাচার পত্রিকা'র পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা।

এ নিউজ পোর্টাল প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং সেই জনপ্রিয়তার মূল কারণ সংবাদ পরিবেশনে পত্রিকাটির আপসহীন অবস্থান ধরে রাখা।

আগামী দিনেও দৈনিক মুক্তি সমাচার পত্রিকার এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। আমি দৈনিক মুক্তি সমাচার পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটি।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।