গাজীপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড ইলেক্ট্রিশিয়ান্স কল্যাণ ফাউন্ডেশনের ইফতার বিতরণ কর্মসূচি

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১৫, ২০২৫

গাজীপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড ইলেক্ট্রিশিয়ান্স কল্যাণ ফাউন্ডেশনের ইফতার বিতরণ কর্মসূচিস্টাফ রিপোর্টার: মোঃ বোরহান উদ্দিন ।   

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড ইলেক্ট্রিশিয়ান্স কল্যাণ ফাউন্ডেশনের ইফতার বিতরণ কর্মসূচির মুল লক্ষ্য ছিলো অসহায় দরিদ্র ও দুস্থ মানুষ, পথচারী ও মুসাফিরের মাঝে ইফতার বিতরণ। তদানুযায়ী বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড ইলেক্ট্রিশিয়ান্স কল্যান ফাউন্ডেশন প্রায় ৪০০ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরন করেন।

উক্ত সংগঠন এর সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন খান বলেন এমন উদ্যোগ আমাদের সংগঠনের মানবিক দায়িত্ববোধেরই প্রতিফলন। আমাদের প্রত্যেক সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও ত্যাগের মানসিকতার কারণেই এটি সম্ভব হয়েছে।রোজার প্রকৃত শিক্ষা হলো সংযম, সহানুভূতি ও দানের অভ্যাস গড়ে তোলা। আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে এই মানবিক গুণাবলি আরও সুদৃঢ় করতে আমরা চাই দানের পরিধি আরও বাড়ুক, আমরা যেন আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাতে পারি।

আমাদের লক্ষ্য শুধু একদিন নয়, বরং প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের লক্ষ্য। আমরা চাই, আরও বেশি মানুষ এগিয়ে আমাদের সংগঠন এর মাধ্যমে অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিক। সংগঠন এর সকল পর্যায়ের সম্মানিত সদস্য ভাইদের বলবো আসুন, আমরা সবাই মিলে একটি মানবিক সমাজ গড়ে তুলি, যেখানে কেউ অনাহারে থাকবে না, কেউ অবহেলিত থাকবে না। আপনি নিজে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড ইলেক্ট্রিশিয়ান্স কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে থাকুন এবং পরিচিত জনদের কেও সদস্য করুন। মানবতার জয় হোক, সংগঠনের অগ্রগতি হোক এমন প্রত্যাশা রেখে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অত্র সংগঠনের সকল কর্মীবৃন্দ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।