মানবতার তরে অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১৩, ২০২৫
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এবং নোয়াখালী জেলার চাটখিল উপজেলার অসহায় রোজাদার ২৫০ টি' পরিবারের মাঝে, মানবতার তরে সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে ভাটিয়াল পুরে সংগঠনের প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার সংগঠনের সাধারণ সম্পাদ জসীম উদ্দীন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্নান সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন অর্থ সম্পাদক মো. খোকন পাটোয়ারী। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রুবেল, কামাল হোসেন, দিদার, মনির, মাসুদ, সবুজ, মোতালেব, রাব্বি, মানিক, দেলোয়ার হোসেন, ফরহাদ, মোতালেব, মনির, রুবেল, আকরাম, কামাল হোসেন জুয়েল, লাভিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানবতার তরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজু তার বক্তব্যে বলেন, মানবতার তরে সংগঠন একটি সামাজিক সংগঠন,এই সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়, যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

