জমজমাট হয়ে উঠেছে নড়াইল জেলা বি,এন,পি, কাউন্সিল নির্বাচন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ১৪, ২০২৫

জমজমাট হয়ে উঠেছে নড়াইল জেলা বি,এন,পি, কাউন্সিল নির্বাচনমোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:    

আগামী ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলা বি,এন,পি,র কাউন্সিলার নির্বাচন হতে যাচ্ছে।নড়াইল জেলা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম চেয়ার মার্কা নিয়ে।এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন জননেতা মোঃ জুলফিকার আলী মন্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলহাজ্ব মনিরুল ইসলাম দেওয়াল ঘড়ি মার্কা প্রতিক নিয়ে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরিয়ার রিজভী জজ আনারস মার্কা প্রতিক নিয়ে।সংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ টিপু সুলতান গোলাপ ফুল মার্কা নিয়ে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. মাহাবুব মুরশেদ জাপল তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিয়াজুল ইসলাম বাবু মাছ মারকা নিয়ে।

প্রার্থীরা ছুটে চলেছেন কাউন্সিলর দের দ্বারে দ্বারে। নড়াইল জেলা বিএনপি'র কাউন্সিলরে ভোটের সংখ্যা ৭০৭ জন। দীর্ঘদিন পর নির্বাচন পেয়ে কাউন্সিলরদের মনে আনন্দ এবং উৎফুল্ল হয়েছে। তারা ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থী বেছে নিবেন।ভোটারদের কাছে জানতে চাইলে তারা কোন প্রাথীর নাম বলে না বলে আমরা সুখে দুঃখে যাকে সব সময় কাছে পাবো এবং আমাদের মূল্যায়ন করে তাদেরকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।