পাইকগাছায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ১৮, ২০২৫

পাইকগাছায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণমোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি:  

আজ (১৮ জানুয়ারী) বিকাল ৪ টায় পাইকগাছার মটবাটী জি জি পি জি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সবজেল হোসেন, অফিসার ইনচার্জ, পাইকগাছা থানা, খুলনা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলার উপদেষ্টা মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ শামসুর রহমান, মোঃ আসাদুজ্জামান মামুন, মুহাঃ আবু জার গিফারী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল মজিদ, (বাংলাদেশ জামায়াতে ইসলামী গদাইপুর ইউনিয়ন আমীর) আবুল কালাম আজাদ। এ সময় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সভাপতি মোঃ রেজাউল ইসলাম। খুলনা জেলা সভাপতি মোঃ মাহমুদুল হাসান সোহেল। পাইকগাছা উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজিবর রহমান মল্লিক সহ আরও অনেকে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।