কুমিল্লা জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন দাউদকান্দির জাকির হোসেন পাটোয়ারী 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ১৫, ২০২৫

কুমিল্লা জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন দাউদকান্দির জাকির হোসেন পাটোয়ারী মোঃ আলমগীর হোসেন, দাউদকান্দি।  

কুমিল্লা জেলা জজ কোর্টের ভিপি কৌশলী হিসেবে নিয়োগ পেলেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকট জাকির হোসেন পাটোয়ারী গত ৯ জানুয়ারী  ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্মারক নম্বর ৩১.০০.০০০০.০৪৫.৪৫.০৩০.২৪-১৩  জারি করেন সহকারী সচিব তুষার আহমেদ।

এখন থেকে তিনি ভিপি কৌশলী হিসেবে একইসাথে অর্পিত সম্পত্তি, প্রত্যর্পণ, ট্রাইবুনাল/ আপিল ট্রাইবুনাল এবং অন্যান্য দেওয়ানী আদালতে অর্পিত  সম্পত্তি সংক্রান্ত মামলা সমূহে সরকারি স্বার্থ সংরক্ষণে দায়িত্ব পালন করবেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও  এলএলএম কমপ্লিট করে কুমিল্লা জজ কোর্টে বিজ্ঞ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি দীর্ঘদিন বিশ্ব ব্যাংকের লিগ্যাল এ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।