ত্রিশালে মটরযান কর্মচারী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ১১, ২০২৫

ত্রিশালে মটরযান কর্মচারী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণমোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ।   

ময়মনসিংহের ত্রিশালে মটরযান কর্মচারী ইউনিয়নের সদস্য ও অসহায় নারী, পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ত্রিশাল পৌর বিএনপি ও উপজেলা মটরযান মালিক সমিতির যৌথ আয়োজনে গতকাল শনিবার দরিরামপুর বাসস্ট্যান্ডে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

ত্রিশাল মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আ. ন.ম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান (আনিস) মৃধা সহ প্রমুখ নেতৃবৃন্দ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।