ছাত্র সমাবেশ ও ভাঙ্গা উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলে পদপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ৫, ২০২৫

ছাত্র সমাবেশ ও ভাঙ্গা উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলে পদপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানমোঃ আক্তারুজ্জামান, স্টাফ রিপোর্টার।   

অদ্য ০৫/০১/২০২৫ তারিখ রোজ রবিবার ভাঙ্গা ঈদগাহ বাসস্ট্যান্ডে ছাত্র সমাবেশ ও ভাঙ্গা উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রদলে পদপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন ( সেলিম)।

বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন ভাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মুন্সি হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আইয়ুব আলী মোল্লা,ভাঙ্গা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক জনাব ফজলে সোবহান শামীম, ভাঙ্গা পৌর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এম. এ ওয়াদুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মোঃ মফিজুল ইসলাম মাহফুজ। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর বিএনপি সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম আরিফ, ভাঙ্গা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবিরাজ, ভাঙ্গা উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, ভাঙ্গা উপজেলা বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান খান রাজু, ভাঙ্গা উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান মির্জা, ভাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মির্জা আমিনুল ইসলাম তিতু।

প্রধান অতিথি সকল নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।