November 9, 2026, 10:27 am
শিরোনাম:
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ২ মোরেলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, ঋণ আদায় ও সমবায়ীদের প্রশিক্ষণে গুরুত্বারোপ পশ্চিমপাড়া বাজারে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেটের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজে দুর্নীতির অভিযোগ, বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত মানিকছড়িতে মহামুনি মোহেব্বিয়া দ্বীনিয়া মাদরাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন মধ্যরাতে গুলশানে ফ্যাশন শো: পরীমণির ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগান ও গাড়ি ভাঙচুরের গুঞ্জনের আসল রহস্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি ও মহড়া অনুষ্ঠিত

Reporter Name

আবুল হাশেম চুয়াডাঙ্গা জেলা বিশেষপ্রতিনিধি

 

 

অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালিও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে সচেতনতামূলক ফেস্টুন ও ব্যানার শোভা পায় এবং তারা “সচেতন হই, অগ্নিকাণ্ড রোধ করি” ও “জরুরি সেবায় হটলাইন ১০২” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

র‍্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় একটি বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় প্রধান অতিথি ও নির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা ফায়ার স্টেশনের সাব অফিসার শফিকুল ইসলাম।

মহড়া চলাকালীন তিনি শিক্ষার্থীদের সামনে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ, আগুন লাগার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপক যন্ত্র) ও বালতি-কম্বল দিয়ে আগুন নেভানোর সঠিক কৌশল এবং জরুরি মুহূর্তে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার উপায় হাতে-কলমে প্রদর্শন করেন।

মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলার কৌশল শেখানো অত্যন্ত জরুরি। এই র্যালি ও মহড়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেকোনো বিপদে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও অন্যকে সাহায্য করার বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করল।”

অনুষ্ঠানে বক্তারা যেকোনো অগ্নিকাণ্ড বা জরুরি বিপদের মুহূর্তে তাৎক্ষণিক সাহায্য পেতে জাতীয় জরুরি সেবা ও ফায়ার সার্ভিসের ১০২ (102) হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য সকলকে আহ্বান জানান।



ফেসবুকে আমরা