August 19, 2026, 6:32 pm
শিরোনাম:
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীরবিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২ উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা নাটোরে ডিসি-ইউএনও বদলি: কাকতালীয় নাকি নেপথ্যের কোনো বার্তা? শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-৩ জন । নওগাঁর বিভিন্ন উপজেলার খাল-বিলে নিষিদ্ধ চাইনা রিং জাল দিয়ে অবাধে মাছ শিকার  চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্বার করল পুলিশ  হোস্ট-রোহিঙ্গা সম্প্রীতির বার্তা ছড়িয়ে নাইক্যংখালীতে প্রাণবন্ত আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রয়াস’ নিরাময় কেন্দ্র থেকে মাদকাসক্তদের পলায়ন, এলাকায় চরম আতঙ্ক! 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নাটোরে ডিসি-ইউএনও বদলি: কাকতালীয় নাকি নেপথ্যের কোনো বার্তা?

Reporter Name

বিশেষ প্রতিনিধি, নাটোর

 

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়েরের পর থেকেই জেলার প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। ঠিক মামলার পরদিনই নাটোরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার এবং লালপুরের ইউএনওকে বদলি করার ঘটনা এই আলোচনাকে আরও ঘনীভূত করেছে।

ঘটনার সূত্রপাত গত ১২ আগস্ট। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে দুই উপজেলায় বিক্ষোভ ও ইউএনও কার্যালয় ঘেরাওয়ের ঘটনা ঘটে। এ সময় সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এর পাঁচ দিন পর ১৭ আগস্ট লালপুর ও বাগাতিপাড়া থানায় পৃথক দুটি এজাহার দায়ের করা হয়, যেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ দেড়শ থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এই আইনি পদক্ষেপের ২৪ ঘণ্টা পার না হতেই ১৮ আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসে চাঞ্চল্যকর প্রশাসনিক সিদ্ধান্ত। নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। সরকারি আবাদে এই রদবদলকে কেবল ‘প্রশাসনিক প্রয়োজন’ হিসেবে উল্লেখ করা হলেও, সময় এবং প্রেক্ষাপট বিবেচনা করে প্রশ্ন উঠেছে,এটি কি নিছক রুটিন বদলি, নাকি সাম্প্রতিক ঘটনার কোনো নেপথ্য প্রভাব?

এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ঢালাওভাবে নেতাকর্মীদের গায়েবি মামলায় জড়ানো হয়েছে। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিনিধিরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরপরই যদি মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বদলি করা হয়, তবে তা মাঠ প্রশাসনের স্বাধীন কার্যক্রমে একটি নেতিবাচক ও ভীতিকর বার্তা পাঠাতে পারে।

বিশ্লেষকদের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসনিক সিদ্ধান্ত এবং আইনের প্রয়োগ হওয়া উচিত সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বচ্ছ। অপরাধ যেই করুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইভাবে, কোনো রাজনৈতিক পরিচয়ে নিরপরাধ কাউকে হয়রানি করা যেমন কাম্য নয়, তেমনি সরকারি কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের সংস্কৃতিও প্রশাসনের মনোবল ভেঙে দিতে পারে।

নাটোরের এই ঘটনা কেবল একজন ডিসি বা ইউএনওর বদলির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মাঠ প্রশাসনের স্বাধীনতা, আইনের শাসন এবং নীতিনির্ধারণী মহলের স্বচ্ছতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। এখন সবচেয়ে জরুরি হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বদলির কারণ স্পষ্টভাবে তুলে ধরা এবং লালপুর ও বাগাতিপাড়ার অনভিপ্রেত ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। কারণ প্রশাসনের কর্মকর্তারা যদি রাজনৈতিক বা অন্য কোনো মহলের চাপের ভয়ে স্বাধীনভাবে কাজ করতে না পারেন, তবে তার দীর্ঘমেয়াদী খেসারত পুরো রাষ্ট্রকেই দিতে হয়।



ফেসবুকে আমরা