November 5, 2026, 12:46 pm
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উপকূলীয় মানুষের সংকট ও জলবায়ু ন্যায়বিচার দাবিতে ঢাকায় তরুণদের পথনাট্য প্রদর্শনী

Reporter Name

নাজমুল হাসান নাজির,সিনিয়র স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, পরিবেশগত ন্যায়বিচার এবং বাংলাদেশের উপকূলীয় ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের জীবনসংগ্রাম জনসমক্ষে তুলে ধরতে রাজধানীতে ধারাবাহিক পথনাট্যের আয়োজন করেছে ‘Youth Climate Action Forum’।

গত ১০ থেকে ১৪ জুলাই ঢাকার মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন জনবহুল স্থানে তরুণদের অংশগ্রহণে এই পথনাট্যগুলো প্রদর্শিত হয়।

নাটকগুলোতে লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, জীবিকা হারানো, বাস্তুচ্যুতি এবং পরিবেশগত ক্ষতির বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, রামপাল, বরগুনা, পাথরঘাটা, কুয়াকাটা, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মানুষের সংগ্রাম ও দাবির কথা নাটকের বিভিন্ন বার্তায় জোরালোভাবে তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, প্রথাগত সভা-সেমিনারের বাইরে গিয়ে নাটক, গল্প ও সরাসরি জনসম্পৃক্ততার মাধ্যমে জলবায়ু সংকটের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনকে কেবল একটি পরিবেশগত সমস্যা হিসেবে নয়, বরং মানবাধিকার, জীবিকা, সুপেয় পানির অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার লড়াই হিসেবে দেখতে হবে—এমন বার্তা দেওয়া হয় নাটকের মাধ্যমে। পাশাপাশি তরুণদের জলবায়ু আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি এবং ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায়ভিত্তিক রূপান্তরের গুরুত্বও তুলে ধরা হয়।

‘Youth Climate Action Forum’-এর আয়োজনে এবং ‘Shurjodoy Youth Society’-এর কারিগরি সহযোগিতা ও ‘LEDARS’-এর সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। প্রতিটি পরিবেশনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অ্যাডভোকেসি কার্যক্রমে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এই পথনাট্যের মধ্য দিয়ে তরুণরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বরকে নীতিনির্ধারকদের সামনে নিয়ে আসতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, জলবায়ু-সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গড়তে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।



ফেসবুকে আমরা