November 5, 2026, 6:09 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান

Reporter Name

 

এম আর সজিব,সুনামগঞ্জ :

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. রুহুল আমিন ও হিল্লোল চাকমা।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. রুহুল আমিন এবং শান্তিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে হিল্লোল চাকমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. রুহুল আমিন এর আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি প্রশাসনিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সুনামগঞ্জ সদর উপজেলায় বদলি ও পদায়ন করা হয়। নবীগঞ্জে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, ভূমি ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখেন। চলতি বছর প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ তিনি হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন বলে খবর নিয়ে জানা গেছে।

 

অন্যদিকে হিল্লোল চাকমা ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সাম্প্রতিক সময়ে তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি তালিকাতেও তাকে শাহরাস্তি উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব পালনকালে হিল্লোল চাকমা বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সক্রিয় ছিলেন। চলতি বছরের জুলাইয়ে শাহরাস্তিতে দীর্ঘদিনের চলাচলের পথ উন্মুক্ত করা এবং সরকারি খাল ভরাটের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মতো কার্যক্রমেও তার নেতৃত্বের খবর নিয়ে জানা যায়।

 

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ,দুটি গুরুত্বপূর্ণ উপজেলায় নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়া দুই কর্মকর্তার কাছে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনিক সেবা আরও সহজলভ্য করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সরকারি উন্নয়ন প্রকল্পের কার্যকর তদারকি, ভূমি ও জনসেবা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান এবং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সমন্বয় আরও জোরদার করা।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত দুই কর্মকর্তাকে দায়িত্ব পালনে শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন দায়িত্বে তারা সংশ্লিষ্ট উপজেলা দুটির সার্বিক উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা স্থানীয় প্রশাসন ও দুই উপজেলা সচেতন মহলের।



ফেসবুকে আমরা