November 5, 2026, 6:09 am
শিরোনাম:
মানিকছড়িতে ৮ নভেম্বর ছারছীনা শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী DESH ALPHA: একই ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য, সেবা ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন উদ্যোগ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো গার্মেন্টস শ্রমিক: “আমার ভাই মরলো কেন? বিচার চাই! চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন নাসিরনগরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন  গোলাপগঞ্জে নতুন ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোটচাঁদপুরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার  সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব হরিণাকুণ্ডুতে পূর্বাশা পরিবহনের নতুন রুট চালু, যাত্রীদের স্বস্তি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালি,উৎপাদন বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান, সম্মাননা পেলেন সফল মৎস্যচাষিরা

Reporter Name

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে টাউন হল প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, খাগড়াছড়িতে মৎস্য উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। সরকারি কার্যক্রমের ওপর আস্থা রেখে মৎস্যচাষি, সংশ্লিষ্ট দপ্তর ও অন্যান্য অংশীজনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

স্বাগত বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা বলেন, জেলায় মৎস্য উৎপাদন কমে যাওয়ার পেছনে নদী ও জলাশয় ভরাট, খরা, পানির সংকট এবং সময়মতো পোনা না পাওয়াসহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। এসব কারণে অনেক মৎস্যচাষি চাষের শুরুতেই লোকসানের মুখে পড়েন।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর খাগড়াছড়িতে মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার মেট্রিক টন। তবে চলতি বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৫ হাজার ১০৩ মেট্রিক টন। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জেলার মাছ চাষ ও উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আলোচনায় রামগড়ের পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষি মো. সেলিম নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইউটিউবের ভিডিও দেখে তিনি মাছ চাষ শুরু করেন। তবে সফলভাবে মাছ চাষ করতে হলে মাঠে নামার আগে চাষ পদ্ধতি, রোগবালাই নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট নিয়ম-কানুন সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল তিনজন মৎস্যজীবী ও মৎস্যচাষির হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়া জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য দীঘিনালা উপজেলার একজন মৎস্যচাষি নির্বাচিত হয়েছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়।

পরে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।



ফেসবুকে আমরা