August 11, 2026, 7:27 pm
শিরোনাম:
চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু  যশোর এনসিপি আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ! বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান। বেলাবোতে শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৯ শিক্ষার্থীবারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের অভাবনীয় সাফল্য কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প নোয়াখালীতে ভূমি বিরোধের জেরে উত্তেজনা, পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ৭ চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাগমারায় এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

Reporter Name

 

মোঃ আতাউর রহমান,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে কারিনা পাল (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় পরীক্ষার ফল প্রকাশের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের বড় মেয়ে এবং স্থানীয় চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,সোমবার সকাল ১০টায় এসএসসির ফল প্রকাশিত হয়। ফলাফল জানার পর কারিনা জানতে পারেন তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এতে তীব্র মানসিক হতাশায় ভেঙে পড়ে সে। ফলাফল দেখার মাত্র পাঁচ মিনিট পর কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায় এবং একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:তৌহিদুল ইসলাম এবং ১১ নম্বর গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান রঞ্জু।

প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একটি পরীক্ষার ফলাফল কখনো জীবনের চূড়ান্ত মূল্যায়ন হতে পারে না,এমন অনাকাঙ্ক্ষিত পরিণতি রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।



ফেসবুকে আমরা