November 7, 2026, 10:18 pm
শিরোনাম:
মোরেলগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর আলোচিত সন্ত্রাসী আবু লাল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার,চৌয়ালা হত্যাকাণ্ডের অন্যতম আসামি গ্রেফতার, হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। সাত বড় গাছ কেঁটে প্রাইমারি স্কুলের জমিতে রাতারাতি মাদ্রাসা স্থাপনে মান্দারতলাবাসীর উদ্বেগ  গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ ১ জন গ্রেফতার

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ওবাইদুল হকের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন ডিবি চাঁপাইনবাবগঞ্জের চৌকস এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গত ২৫ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ১৮:৩৭ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার ব্রিজ এলাকা থেকে আনুমানিক ১০০ গজ উত্তরে আবাদী জমির সামনে একটি কাঁচা রাস্তায় ওঁৎ পেতে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ধৃত আসামি মো. আলাউদ্দিন (৫৫)-কে গ্রেফতার করে। তিনি হাকিমপুর (ফাটাপাড়া), শাহজাহানপুর ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা এবং মৃত ওয়াইজুদ্দিনের ছেলে। গ্রেফতারের সময় তাঁর নিকট তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা