November 7, 2026, 10:18 pm
শিরোনাম:
মোরেলগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর আলোচিত সন্ত্রাসী আবু লাল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার,চৌয়ালা হত্যাকাণ্ডের অন্যতম আসামি গ্রেফতার, হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। সাত বড় গাছ কেঁটে প্রাইমারি স্কুলের জমিতে রাতারাতি মাদ্রাসা স্থাপনে মান্দারতলাবাসীর উদ্বেগ  গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার

Reporter Name

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

 

 

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী এবং মাদক মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার (২১ জুন) রাতে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী দর্শনা শ্যামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ প্রভাত আলম (৩২) এবং মাদক মামলার আসামী দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন টাওয়ারপাড়ার শাহজাহানের ছেলে মোঃ ওয়াসিম হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত এই দুই আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রভাত আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। অন্যদিকে, মোঃ ওয়াসিম হোসেনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।

দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার, ২১ জুন ২০২৬ তারিখে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, “চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশে অপরাধমুক্ত দর্শনা গড়তে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নাশকতা, মাদক ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।”



ফেসবুকে আমরা